• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৪:২১ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটে যোগ দিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। আগামী জুন থেকে এই দায়িত্ব নিচ্ছেন তিনি। 

সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। পাশাপাশি বিসিবির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কমিটির দায়িত্বে ছিলেন সাবেক এই বাঁহাতি স্পিনার। তবে কয়েকদিন আগে বুলবুলের বোর্ডকে অবৈধ ঘোষণা করে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

দায়িত্ব দেওয়া হয়েছে নতুন অ্যাডহক কমিটিকে। এবার নতুন কমিটির অধীনেই আবারও বিসিবিতে ফিরছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার।

সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, হ্যাঁ, আমাদের আলোচনা হয়েছে এবং জুনে আমার যোগ দেওয়ার কথা রয়েছে।

বিসিবি হাই পারফরম্যান্স ইউনিট পুনর্গঠনের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে এইচপির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে।

বোর্ড পরিচালক হওয়ার আগে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। কোচ হিসেবে পুরোপুরি প্রস্তুত থাকতে ২০২৬ সালের জানুয়ারিতে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অর্জন করেন রাজ্জাক।

সেই সময় রাজ্জাক বলেছিলেন, অনেক দিন ধরেই আমি কোচ হতে চেয়েছি। ক্রিকেট খেলার সময় থেকেই এটা আমার মাথায় ছিল। পরে নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলাম। এখন লেভেল থ্রি কোর্স সফলভাবে শেষ করেছি, তাই কোচিংয়ে আসার চেষ্টা করব। আসলে শুধু একটি কোচিং প্রোগ্রাম শেষ করলেই সব সম্পূর্ণ হয়ে যায় না। পুরো ক্যারিয়ারে যা ঘটেছে, যা শিখেছি, অনেক বিষয় আছে যেগুলোকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। সেই বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করা সম্ভব।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ