পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক কাজে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল না বলে উল্লেখ করেন তিনি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান।
নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!’
সাবেক প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেহরীন আমিন ভূঁইয়া আরও লেখেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে তিনি ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পাশে থাকার বিষয়ে অনেক কিছু শিখেছেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব” অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার ধারণা অনুযায়ী এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর বা প্রক্টরিয়াল টিমকে মোকাবিলা করতে হয়নি।
নতুন প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.’
এছাড়া তিনি আরও লেখেন, ‘Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.’
ভিওডি বাংলা/এমএস







