{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার

সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৭:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বিভিন্ন কারণে বাদপড়া ৮ম শ্রেণি, দাখিল ৯ম শ্রেণি ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার (১০ মে) বোর্ডের প্রকাশিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনা ও মানবিক দিক থেকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ সুযোগ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১১ মে) থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। ফি জমা শেষে আগামী ২১ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি বা আপলোড করা যাবে।

তবে বর্ধিত এই সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা।

রেজিস্ট্রেশন ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। এ জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হয়েছে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের নির্ধারিত সিম থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৫১৬-১১৯৩৬০ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে বোর্ড।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার
শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার
ঢাবির কুয়েত মৈত্রী হলে ‘পানিবাহিত রোগে’ অসুস্থ শতাধিক
ঢাবির কুয়েত মৈত্রী হলে ‘পানিবাহিত রোগে’ অসুস্থ শতাধিক
জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে
শিক্ষামন্ত্রী জিপিএ-৫ নির্ভরতা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে