{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ০৪:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ শনিবার দেশটির বিভিন্ন এলাকায় ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। খবরটি আল-জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিক মানদণ্ড লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিন্ত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় পৃথক হামলার ঘটনাও ঘটেছে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে যুদ্ধবিরতি চললেও দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলের নতুন সামরিক অভিযানে ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, এ সময়ের মধ্যে ১৩০টিরও বেশি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইরে লেবানিজ সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বলেন, তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মধ্যে কাজ করছেন এবং হামলার আতঙ্কে রয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘাতের এলাকায় চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক আহ্বান থাকলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি।

ফিলিস্তিন ও লেবাননে কাজ করা এক চিকিৎসক বলেন, গাজা ও লেবাননে স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার একই ধারা দেখা যাচ্ছে, যা ধারাবাহিকভাবে মানবিক সংকট আরও গভীর করছে।

ইসরায়েলের হামলার কারণে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ১২ লাখেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বিজয়ের শপথে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি ঘিরে তীব্র আলোচনা
বিজয়ের শপথে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি ঘিরে তীব্র আলোচনা
মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার
মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, সন্দেহভাজন গ্রেপ্তার