• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

ক্রীড়া প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল। দ্বিতীয় সেশন প্রায় শেষ, এমন সময়য় ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ আগুন ধরে যায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে।

টেস্ট ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন হয় না। কিন্তু মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসার কারণে ফ্লাডলাইট জ্বালাতে হয়েছিল।

জ্বালাতে না জ্বালাতেই আগুন লেগে যায় প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে। তবে ঘটনাটি তেমন গুরুতর নয়।

এদিকে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।

এর আগে, ২০২৩ সালের আগস্টে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লেগেছিল। এবারের ঘটনাটি ঘটেছে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসে প্রথম! মা ও ছেলে দুজনই খেলেছেন ফুটবল বিশ্বকাপ
ইতিহাসে প্রথম! মা ও ছেলে দুজনই খেলেছেন ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত
জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে ছুটি ঘোষণা
মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত
বেকার যুবকদের কর্মসংস্থানে নতুন ৬ প্রকল্প: সংসদে আমিনুল হক