{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০৮:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বেসামরিক হতাহতের ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও সীমান্তে উত্তেজনা কমেনি। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত রয়েছে।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালানো হয়েছে। বিশেষ করে সাকসাকিয়েহ এলাকায় হামলার তীব্রতা বেশি ছিল।

এদিকে নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে থাকা এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে ড্রোন হামলায় আহত হন। পরে দ্বিতীয় দফা হামলায় ওই ব্যক্তি নিহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের অভিযোগ, তৃতীয় দফা হামলায় মেয়েটিকেও লক্ষ্য করা হয়।

অন্যদিকে উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে তিন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের নাটকীয় অধ্যায়
মমতার ঘনিষ্ঠ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের নাটকীয় অধ্যায়
মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু
মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু
যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প
যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প