{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তুরস্ককে ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মে ২০২৬, ১০:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউরোপীয় কাঠামোয় তুরস্ককে যথাযথ গুরুত্ব না দিলে ইউরোপ সংকট মোকাবিলায় দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইউরোপ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, ইউরোপীয় ঐক্যের ভিত্তি স্থাপনকারী শ্যুমান ঘোষণা শুধু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতীক নয়, এটি শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারও বহন করে।

তিনি উল্লেখ করেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিগুলো বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক চাপ ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ঐক্যবদ্ধ নীতি গ্রহণে বাধ্য করেছে। এই বাস্তবতায় প্রার্থী দেশ হিসেবে তুরস্ক ইউরোপীয় প্রক্রিয়ার একটি অপরিহার্য ও অনস্বীকার্য অংশ হিসেবে রয়েছে।

এরদোয়ান আরও বলেন, তুরস্ক পারস্পরিক প্রতিশ্রুতি এবং পূর্ণ সদস্যপদের লক্ষ্য ধরে রেখে সমতার ভিত্তিতে ইইউর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আঙ্কারা আশা করে, ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে আন্তরিক সদিচ্ছা দেখাবে।

তিনি বলেন, “আমরা আগেও বলেছি, তুরস্কের যতটা না ইইউকে প্রয়োজন, তার চেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন তুরস্ককে। ভবিষ্যতে এই প্রয়োজনীয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।”

ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় এরদোয়ান আরও আশা প্রকাশ করেন, এ দিনটি ইউরোপজুড়ে শান্তি, সমৃদ্ধি ও সংহতি বয়ে আনবে। পাশাপাশি ইউরোপের জনগণ এবং তুরস্কের নাগরিকদের শুভেচ্ছাও জানান তিনি।

সূত্র: আনাদোলু।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়
ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল