{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম, সুবিধা পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক    ৯ মে ২০২৬, ০৯:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩৩ দিন বাকি। এরই মধ্যে টুর্নামেন্টকে সামনে রেখে শৃঙ্খলাবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। নতুন এই সিদ্ধান্তে সবচেয়ে বড় সুবিধাভোগীদের মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিফার সংশোধিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বে ছোটখাটো কার্ডজনিত নিষেধাজ্ঞা আর মূল পর্বে বহাল থাকবে না। ফলে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন। একই সুবিধা পেয়েছেন ইকুয়েডরের মিডফিল্ডার ময়জেস কাইসেদো।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, দলগুলো যেন বিশ্বকাপের মূল আসরে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারে, সেই লক্ষ্য থেকেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের শৃঙ্খলা ও স্বচ্ছতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, বাছাইপর্বে পাওয়া হলুদ কার্ড বা এর কারণে হওয়া এক কিংবা দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কার্যকর হবে না। এছাড়া দুটি হলুদ কার্ডের ফলে পাওয়া লাল কার্ড, নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করা কিংবা সাধারণ গুরুতর ফাউলের কারণে পাওয়া নিষেধাজ্ঞাও মূল আসরে বহাল থাকবে না।

তবে ফিফা স্পষ্টভাবে জানিয়েছে, গুরুতর আচরণগত অপরাধের কারণে পাওয়া নিষেধাজ্ঞা বিশ্বকাপেও কার্যকর থাকবে।

গত বছরের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ওটামেন্ডি। একই ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন কাইসেদোও। নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন আর তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে হচ্ছে না।

এর আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞার ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত দিয়েছিল ফিফা। ফলে তিনিও বিশ্বকাপের শুরু থেকেই খেলার সুযোগ পেয়েছিলেন।

ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের একটি করে হলুদ কার্ড মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর থেকে নতুনভাবে কার্ডের হিসাব শুরু হবে।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের
মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা
চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন জানালো ফিফা
টানা চার ইনিংসে ফিফটি মমিনুলের
টানা চার ইনিংসে ফিফটি মমিনুলের