{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার শিক্ষার্থীদের ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়তে চায় সরকার: মাহদী আমিন হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব জেনারেল মাসুদ সরিয়েছে আড়াই বিলিয়ন ডলার মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সতর্কতা জারি

মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মে ২০২৬, ০৮:০২ পি.এম.
বিজেপির জয়ের পর কলকাতা পুলিশের অ্যাকাউন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হয়েছে। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর প্রশাসনিক পরিবর্তনের ছাপ পড়তে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এবার কলকাতা পুলিশের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হয়েছে।

শনিবার (৯ মে) প্রকাশিত আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্টে নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সদ্য শপথ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করা শুরু হয়েছে।

রাজ্যে বিজেপির প্রথম সরকার গঠনের পর কলকাতাজুড়ে প্রশাসনিক নানা পরিবর্তনের মধ্যেই এই ডিজিটাল পরিবর্তন বিশেষভাবে নজরে এসেছে।

বর্তমানে কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে মোট ৪২টি অ্যাকাউন্ট অনুসরণ করা হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শীর্ষ নেতা ও সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস সরকারকে হটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী
শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
ভারতের নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি
ভারতের নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি