{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ী মাঠ উদ্ধার করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রসাশকের

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৩:১৮ পি.এম.
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে দখল হয়ে যাওয়া ৩০ নং ওয়ার্ডে নলগোলা রাজবাড়ী মাঠ উদ্ধার করে সেখানে পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে সিটি করপোরেশনকে দেওয়া এই জমি কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না এবং প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এটি সংরক্ষণ করা হবে।

শনিবার (৯ মে) রাজধানীর ৩০ নং ওয়ার্ডে নলগোলা রাজবাড়ী পরিদর্শন ও মিটফোর্ড বালুঘাটে সিটি কর্পোরেশন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, মাঝখানে নানা জটিলতার কারণে জায়গাটির বর্তমান অবস্থা খারাপ হয়ে গেছে এবং কিছু ব্যক্তি এটি দখলের চেষ্টা করছে। তবে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং জমিটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে ইতিবাচক অগ্রগতি রয়েছে।

তিনি আরও বলেন, আপাতত জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে, কারণ সেখানে ময়লা-আবর্জনার কারণে মাছি ও মশার উপদ্রব বেড়েছে। পরে ধাপে ধাপে বরাদ্দ নিয়ে সেখানে পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণ করা হবে। মাঠ রক্ষায় এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত খেলাধুলা করতে হবে এবং মাঠ যেন কেউ দখল করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মেয়েদের জন্যও আলাদা জায়গার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকায় থাকা একটি অকেজো জিমনেসিয়াম সংস্কারের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।

এদিকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশক্রমে এলাকাবাসী এই জায়গা পেয়েছিল। তাই এটি খেলার মাঠ হিসেবেই সংরক্ষণ করা প্রয়োজন। তিনি প্রশাসকের কাছে দাবি জানান, যাতে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন
ঢাকায় আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা
ঢাকায় আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা