{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ১২:৩৫ পি.এম.
শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায় শুরু করল বিজেপি। শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শনিবার (৯ মে) সকালে তিনি শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি শুভেন্দু অধিকারী ও অন্যদের শপথবাক্য পাঠ করান। কয়েক দিন আগে ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। এ জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে।

একসময় শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছিলেন, তখন তার অন্যতম সহযোদ্ধা ছিলেন অধিকারী। আর আজ, সময়ের পালাবদলে সেই একই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি, যার পাশে একসময় সহযোগী হিসেবে কাজ করেছিলেন।

শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভায় রয়েছেন কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তারা সবাই আজ শপথ নিয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থালাপতি বিজয়ের শপথ হচ্ছে না
আজ থালাপতি বিজয়ের শপথ হচ্ছে না
হজযাত্রীদের ১১ ভাষায় সেবা দেবে সৌদি
হজযাত্রীদের ১১ ভাষায় সেবা দেবে সৌদি
লন্ডনে কাউন্সিল নির্বাচন, বাংলাদেশি বংশোদ্ভূত ২ প্রার্থীর জয়
লন্ডনে কাউন্সিল নির্বাচন, বাংলাদেশি বংশোদ্ভূত ২ প্রার্থীর জয়