• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন ওতামেন্দি

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ১০:৩৯ এ.এম.
ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে স্বস্তির ফিরেছে আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

শুক্রবার (৮ মে) ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞাটি তুলে নেয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ ভূমিকায় তার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এই নিষেধাজ্ঞা ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি না হওয়ায় তা বিশ্বকাপের প্রথম ম্যাচের ওপর এসে পড়ে।

এরপরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তি মওকুফের জন্য ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন গ্রহণ করায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এই ডিফেন্ডার বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পর তিনি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে যোগ দিতে পারেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচের মাঝেই সুখবর পেলেন পেসার নাহিদ রানা
ম্যাচের মাঝেই সুখবর পেলেন পেসার নাহিদ রানা
ঢাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
ঢাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ