• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনে কাউন্সিল নির্বাচন, বাংলাদেশি বংশোদ্ভূত ২ প্রার্থীর জয়

   ৯ মে ২০২৬, ০৩:২০ এ.এম.
লুৎফুর রহমান ও ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনে নির্বাহী মেয়র পদে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী। টাওয়ার হ্যামলেটসে জয় পেয়েছেন এসপায়ার পার্টির প্রার্থী লুৎফুর রহমান। আর নিউহামে বিজয়ী হয়েছেন লেবার পার্টির ফরহাদ হোসেন।

গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, রেডব্রিজসহ ১৩৬ স্থানীয় সরকার কর্তৃপক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রার্থী হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ভোট গণনা শুরু হয়।

টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম  ১৯ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন। এই কাউন্সিলে আরও দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্য দিকে নিউহাম মোট ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফরহাদ হোসেন। যুক্তরাজ্যের মূলধারার কোনো বড় রাজনৈতিক দল থেকে মনোনীত প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে তিনি ইতিহাস গড়লেন।

ফরহাদ হোসেনের নিকটতম প্রার্থী নিউহাম ইনডিপেনডেন্ট পার্টির কামরান মালিক পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আরিক চৌধুরী। গ্রিন পার্টির এই প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৯৯৯ ভোট। এই কাউন্সিলে মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গতকাল পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী রিফর্ম ইউকে নাটকীয়ভাবে এগিয়ে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, রিফর্ম ইউকে ইতিমধ্যে প্রায় ৪০০ কাউন্সিল আসনে জয় পেয়েছে। লেবার পার্টি গত নির্বাচনে জয়ী হওয়া উল্লেখযোগ্যসংখ্যক আসন হারিয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার
ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার