• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কমনওয়েলথ কাবাডিতে খেলবে বাংলাদেশ

   ৯ মে ২০২৬, ০১:৪৩ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। ভারতের আহমেদাবাদে হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশও অংশ নেবে।

সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে পাঠানো এক চিঠিতে এই চ্যাম্পিয়নশিপের অনুমোদন দিয়েছে কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ এতে অংশ নেবে। ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই জমজমাট আসর।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ শীর্ষসারির প্রতিযোগী হিসেবে মাঠে নামবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে, এই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলের বিশেষ ক্যাম্প এবং প্রস্তুতিমূলক ম্যাচ দ্রুত শুরু করা হবে।

আসন্ন কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশও। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, এই টুর্নামেন্টে কমনওয়েলথভুক্ত দেশগুলোই শুধু অংশ নেবে। তাই বাংলাদেশের পদক জয়ের জোর সম্ভাবনা রয়েছে। আমরা পুরুষ ও নারী উভয় বিভাগে টুর্নামেন্টে দল পাঠাব।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরি
ফিফা বিশ্বকাপ ২০২৬ নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
ফিফা বিশ্বকাপ ২০২৬ এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের দৃশ্য
ফিফা বিশ্বকাপ ২০২৬ হালান্ডের গোলে শেষ ১৬-তে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল