• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কদমতলীর সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ১০:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টার দিকে। পরে একে একে আরও ইউনিট যোগ দিলে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
ডিএমপি ঢাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত
অস্ত্রধারী চক্রের নিয়ন্ত্রণে চাঁদাবাজি, তালিকায় ১৪৮ সন্ত্রাসী
অস্ত্রধারী চক্রের নিয়ন্ত্রণে চাঁদাবাজি, তালিকায় ১৪৮ সন্ত্রাসী