• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ১০:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শনিবার (৯ মে) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করবে।

শুক্রবার (৮ মে) এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে ডিএসসিসি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএসসিসির নাগরিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লিনিং ডে পালন করা হবে।

ক্লিনিং ডে-তে করণীয় সম্পর্কে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ বাসভবন, ছাদ ও চারপাশ পরিষ্কার করতে হবে। ফুলের টব, টায়ার ও ডাবের খোসা ফেলে দিতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।

এছাড়া সরকারি-বেসরকারি মার্কেট, দোকান ও প্লট মালিকদের নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
ডিএমপি ঢাকায় বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত
অস্ত্রধারী চক্রের নিয়ন্ত্রণে চাঁদাবাজি, তালিকায় ১৪৮ সন্ত্রাসী
অস্ত্রধারী চক্রের নিয়ন্ত্রণে চাঁদাবাজি, তালিকায় ১৪৮ সন্ত্রাসী