• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। আমরা এ বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই। তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান।”

শুক্রবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাগপা মুখপাত্র বলেন, “ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন—হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাঁকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান; আমরা তাঁকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা শুভেন্দু অধিকারীর প্রিয় হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

অনুষ্ঠানে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য লায়ন উমার রাযী, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম ও সামিরুল ইসলাম রাকিব, ন্যাশনাল পিপলস পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহমুদ আল শামস ও ওসমান গণি, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কাউছার আলম, জাগো তারুণ্যের সভাপতি ইমরান হাসান রাহুল, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান ও নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা সামস মিলন, ছাত্রনেতা আল আমিন সজিবসহ শতাধিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন।

যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে মজলুম সংগঠন জাগপায় যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে, আপনারা ক্ষমতার ভাগাভাগি নয় বরং মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান। আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় বাস্তবায়নের সংগ্রামে লিপ্ত হব।”

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
জাতীয় বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণের আহ্বান আলালের
জাতীয় বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণের আহ্বান আলালের