• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক চার্জেই স্কুটার চলবে সর্বোচ্চ ১৭৫ কিমি

প্রযুক্তি ডেস্ক    ৮ মে ২০২৬, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে নতুন সংস্করণের আইকিউব এস উন্মোচন করেছে টিভিএস মটোর কোম্পানি। বড় ব্যাটারি, দীর্ঘ রেঞ্জ এবং আধুনিক স্মার্ট ফিচার যুক্ত হওয়ায় নতুন মডেলটি নিয়ে বাজারে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে আইকিউব এস স্কুটারটি ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে পাওয়া যেত। তবে এবার সেই সংস্করণ বাদ দিয়ে ৪.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারিযুক্ত নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে টিভিএস।

নতুন স্কুটারটির ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ৫.৯ এইচপি শক্তি এবং ৩৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। ফলে শহরের দৈনন্দিন যাতায়াতে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে বলে দাবি কোম্পানির।

রেঞ্জেও বড় পরিবর্তন এসেছে। টিভিএস জানিয়েছে, পূর্ণ চার্জে নতুন আইকিউব এস সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮২ কিলোমিটার। মাত্র ৪.৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এটি।

চার্জিং সময়ও তুলনামূলক কম রাখা হয়েছে। ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় প্রায় ৪ ঘণ্টা, যা নিয়মিত ব্যবহারের জন্য বেশ সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।

স্মার্ট ফিচারের দিক থেকেও নতুনত্ব এনেছে কোম্পানিটি। স্কুটারটিতে রয়েছে টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রাইড ডাটা ও নোটিফিকেশন সাপোর্টের মতো আধুনিক প্রযুক্তি। পাশাপাশি IP67 রেটিং থাকায় ধুলাবালি ও পানি থেকেও বাড়তি সুরক্ষা মিলবে।

ডিজাইনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। স্কুটারটির ওজন ১২৮ কেজি এবং এতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চির অ্যালয় হুইল। নিরাপত্তার জন্য সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

ক্রেতাদের জন্য নতুন তিনটি রঙও যুক্ত করেছে টিভিএস। ম্যাগনিফিসেন্স পার্পেল বেইজ, হার্লিকুইন ব্লু বেইজ এবং টাইটেনিয়াম গ্রে ম্যাট—এই তিন রঙে পাওয়া যাবে নতুন স্কুটারটি।

নতুন টিভিএস আইকিউব এস ৪.৭ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১ লাখ ৩৭ হাজার টাকা থেকে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওপেনএআই স্মার্টফোন আনছে চ্যাটজিপিটি নির্মাতা
ওপেনএআই স্মার্টফোন আনছে চ্যাটজিপিটি নির্মাতা
টিকে থাকতে দরকার নতুন দক্ষতা
শ্রমবাজারে প্রযুক্তির ঝড় টিকে থাকতে দরকার নতুন দক্ষতা
মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব
মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব