• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৬:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মো. সজল খান-এর নেতৃত্বে পাবনা জেলার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) এই মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা গেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকা হয়ে শরৎনগর বাজারে পৌঁছায়। পরে মিছিলটি ভাঙ্গুড়া বাজার হয়ে পুনরায় হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মো. সজল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পাবনা জেলা ছাত্রদলের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন ও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদী।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই ছাত্রদলকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব হবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ১০ গ্রাম, আহত অর্ধশত
ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড
হঠাৎ মাথা ঘুরে পড়লেন শতাধিক শ্রমিক, কারখানায় আতঙ্ক
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ
ইয়াবাসহ আটক আর্জেটিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপাকে পুলিশ