• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুষ্টিয়া সরকারি কলেজে আমির হামজাকে ঘিরে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ মে ২০২৬, ০৪:৩৯ পি.এম.
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গেলে একদল শিক্ষার্থী তাকে ঘিরে বিক্ষোভ করেন।

মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কলেজ পরিদর্শনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

কলেজ সূত্র জানায়, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ চালান এবং মাঠে বসে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে শিক্ষার্থীরা সেখানেও গিয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে পুলিশের সহায়তায় আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি কলেজে যান এবং অধ্যক্ষের কক্ষে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেন। তবে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ৫ ডাকাত আটক
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ৫ ডাকাত আটক
ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩
শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩