• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা ঈদুল আজহায় ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা নিশ্চিত খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয় রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা নিলামে আরও ২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল

মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক

নেত্রকোণা প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে এক ছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুনীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টার দিকে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে।

অপহহৃত শিক্ষার্থী নাদিয়া উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আটক ইসরাত জাহান মীম পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

বুধবার (৬ মে) দুপুরে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নাদিয়া মঙ্গলবার বিকালে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফেরার পথে ইসরাত জাহান কৌশলে শিশুটির কাছে গিয়ে নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দেন। তিনি দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য নাদিয়ার মায়ের নাম, স্কুলের নাম, শিক্ষকদের নামসহ পরিচিত বিভিন্ন তথ্য বলেন তিনি। এতে শিশুটি তাকে বিশ্বাস করে। এরপর অভিযুক্ত তরুণী নাদিয়াকে জানায়, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ শহরের দিকে রওনা হয়।

এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়িতে ফিরে গেলে তার মা সহপাঠীদের কাছে তার মেয়ের কোথায় জানতে চান। সহপাঠীরা জানায়, নাদিয়া তার ‘আন্টির’ সঙ্গে গেছে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়। পরে পরিবারের লোকজন কয়েকটি মোটর সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে নাদীয়ার খোঁজ শুরু করে। এরই এক পর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসরাত জাহানকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুনী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন এবং চক্রটি মানব পাচারের সঙ্গে জড়িত। শিশুটিকে পরবর্তীতে ওই চক্রের সদস্যদের কাছে তুলে দেওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদে আটক তরুণী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কয়েক জনের নামও বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত