• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৬:১৫ পি.এম.
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল নিহত হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটায় উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ মোহাম্মদ কামাল একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশার আলো
ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশার আলো
প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন
প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন
হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু