• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মে ২০২৬, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে অন্তত ১৭ জন নিহত এবং ৫৬ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার (৫ মে) দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলে এই হামলা চালানো হয়।

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানান, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে রুশ বাহিনী চারটি গাইডেড বোমা নিক্ষেপ করে। একটি গাড়ি মেরামতের দোকানে সরাসরি আঘাত হানে বোমাগুলো। হামলায় গাড়ি ধোয়ার কেন্দ্র, বেশ কয়েকটি যানবাহন, একটি দোকান এবং আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ১২ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। আহত ৪৩ জনের মধ্যে ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চারজনের অবস্থা গুরুতর। 

হামলার পর উদ্ধারে কাজ শুরু করলে ওই এলাকায় আবারও ড্রোন হামলা চালানো হয়। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং ধারণা করা হচ্ছে, এখনও কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। এই ঘটনার পর একদিনের শোক ঘোষণা করা হয়েছে জাপোরিঝিয়ায়।

একই দিনে বিকাল ৫টার দিকে ক্রামাতোরস্ক শহরের কেন্দ্রস্থলেও আকাশ থেকে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ৫ জন নিহত এবং ১৩ জন আহত হন। হামলায় আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের কিছু অংশ। দোনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সক্রিয় ফ্রন্ট লাইনের কাছাকাছি হওয়ায় নিয়মিতভাবে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। উভয় অঞ্চলের উল্লেখযোগ্য অংশ দখলে রয়েছে রাশিয়ার।

ভিওডি বালা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
রাম মন্দির
রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে বিতর্ক
উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা
সৌদির বৃহত্তম তেল টার্মিনাল খুললো ৪ মাস পর