• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

গৌরীপুরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০৩:৪৯ পি.এম.
মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগর: ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার মদন উপজেলার আলোচিত ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে আটক করেছে র‍্যাব। 

বুধবার (৬ মে) ভোর ৪টায় ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাব-১৪ এর একটি দল তাকে আটক করে। 

গ্রেপ্তারকৃত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছহাট গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পরিচালক।

মদন থানা অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব কর্তৃক গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ওই শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা পরিবার ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, গত বছরের ২ নভেম্বর বিকালে মাদ্রাসা ছুটির পর তার মেয়েকে মাদ্রাসাসংলগ্ন মসজিদে ঝাড়ু দিতে বলা হয়। এ সময় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা চলে গেলে অভিযুক্ত শিক্ষক তাকে কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। মামলার পর শিশুটির ডাক্তারি পরীক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

অন্যদিকে, আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্তের দাবি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/এম এরশাদুল হক জনি/জা 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ পেঁয়াজ চাষ, দামে হতাশ চাষিরা
সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ
সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ
কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার