• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দূর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

নেত্রকোনা প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০২:৫২ পি.এম.
পার্থ রাংসা। ছবি: ভিওডি বাংলা
পার্থ রাংসা। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা ভবানীপুরে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামক এক উপজাতি কৃষক নিহত হয়েছে। 
 
বুধবার (৬ মে) সকালে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেক এর ছেলে পার্থ রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার পর পাকা ধান ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে নিহত হয়।
 
 এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার জনগণের মাঝে চরম আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
 
ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় নারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ। ছবি: সংগৃহীত
চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার