• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০১:৪৩ পি.এম.
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ছবি-ভিওডি বাংলা

পদ্মা ব্যারেজ নিয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নিয়ে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় এ বিষয়টি উপস্থাপন হবে। 

এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে আর ১৮০ দিনে কি কি কাজ সম্পন্ন হবে সে বিষয় গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। 

তিনি আরও জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচীর মধ্য খাল খনন কর্মসূচীরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং আগামী ২৫ মে ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী বলেও জানান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান
ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
মির্জা ফখরুল ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে