• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা ঈদুল আজহায় ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা নিশ্চিত খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয় রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা নিলামে আরও ২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশের উন্নতি

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৭:২৭ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বড় সুখবর পেল বাংলাদেশ। টি-টোয়েন্টির বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে টাইগাররা। একধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা

মঙ্গলবার (৫ মে) টি-টোয়েন্টির বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সর্বশেষ ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেয়া হয়েছে।

নতুন সমীকরণে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে এক। তাতে ২২৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে লিটন দাসের দল। তবে র‍্যাঙ্কিংয়ে এগোনোর পেছনে শ্রীলঙ্কার বেশকিছু পয়েন্ট হারানোটাও বড় ভূমিকা রেখেছে। লঙ্কানরা ৬ পয়েন্ট হারিয়েছে। তাতে ২২১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে দলটি। তাদের চেয়ে এক পয়েন্ট কম আফগানিস্তানের। ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।

সাবেক ক্রিকেটারদের সম্মানে মিরপুর গ্যালারিতে তৈরি হবে বিশেষ লাউঞ্জ
এদিকে নতুন এই র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাতে কোনো দলের অবস্থানে পরিবর্তন আসেনি। বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং পয়েন্ট ২৭৫। দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৬২। ইংল্যান্ডের চেয়ে ৪ পয়েন্ট কম অস্ট্রেলিয়ার। তিনে অবস্থান করছে অজিরা

নিউজিল্যান্ড ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। আর ২৩৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ২০২ পয়েন্ট একাদশ স্থানে জিম্বাবুয়ে এবং ১৯৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থাবে আয়ারল্যান্ড। তবে যুক্তরাষ্ট্রের ৬ পয়েন্ট বেড়েছে। তাতে দুই ধাপ এগিয়ে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে পেছনে ফেলে ১৩তম স্থানে উঠে এসেছে দলটি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক