• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ

পাবনা প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৪:৫৬ পি.এম.
অসহায় মহিলাদের হাতে সেলাইমেশিন তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস: ছবি-ভিওডি বাংলা
অসহায় মহিলাদের হাতে সেলাইমেশিন তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস: ছবি-ভিওডি বাংলা

পাবনায় ১৬২ জন দুঃস্থ অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানে এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে পাবনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি থেকে উপকার ভোগীদের হাতে সেলাইমেশিনগুলো হস্তান্তর করেন।

এ সময় পাবনা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ