• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর কাকরাইল থেকে ওসমানী উদ্যান পর্যন্ত উচ্ছেদ অভিযান ডিএসসিসির জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হবে: ইশরাক চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী ডিএসসিসিকে পিকআপ ভ্যান হস্তান্তর করল নিটল মটরস

পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০২:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ -দুর্গাপুর সড়কে অভিনব কায়দায় জুতার ভিতর লুকিয়ে মাদক পাচারকালে অভিযান চালিয়ে ৪ হাজার ৭শত ৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নেকে আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম বিকালের দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি -দুর্গাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালায়।

পরে অভিনব কায়দায় জুতার ভিতর লুকিয়ে রাখা ৪ হাজার ৭শ’ ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। 

আটককৃত মাদক ব্যবসায়ী সম্পর্কে মামা- ভাগ্নে। তারা হলেন, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. হাবিবুর রহমান (৫৩) ও একই ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু