• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’ শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর কাকরাইল থেকে ওসমানী উদ্যান পর্যন্ত উচ্ছেদ অভিযান ডিএসসিসির জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হবে: ইশরাক চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

সৈয়দপুরে জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন এমপি বিলকিস

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০২:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে মহিলা সংরক্ষিত  আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে বরণ করতে সৈয়দপুর বিমানবন্দর ও দলীয় কার্যালয়ে পরিণত হয় জনসমুদ্রে। বিএনপির এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীদের ঢল, ফুলেল শুভেচ্ছা আর উচ্ছ্বাসে মুখর পরিবেশে তাকে স্বাগত জানায়।

মঙ্গলবার (৫ মে)  সকালের ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সাড়ে এগারোটায় সৈয়দপুরে পৌঁছালে নবনির্বাচিত এই এমপিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিমানবন্দর চত্বরে আগে থেকেই অবস্থান নেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

পৌঁছানোর পর ফুলের তোড়া দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে সেখান থেকে তিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে যান, যেখানে তাকে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংবর্ধনা প্রদান করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিলকিস ইসলাম বিএনপি চেয়ারপারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেতাকর্মীদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে তিনি নিজ জন্মভূমি কিশোরগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হন। সেখানে তার জন্য আয়োজন করা হয়েছে আরেকটি গণসংবর্ধনা অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর, সরকার-সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনসহ বিএনপির অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু