• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে পৃথক অভিযানে গাঁজা ও ঔষধ উদ্ধার, গ্রেপ্তার ২

সদর (ফেনী) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৯:১৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ফেনী জেলার সদর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ১৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার এবং একটি সিএনজি অটোরিকশা জব্দসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৩ মে) তারিখে দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে মহিপাল এলাকায় স্টার লাইন,  চট্টগ্রাম-কক্সবাজার বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীদের বসার সিটের পাশে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা ও একটি কালো ট্রলি ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

একই দিন বিকাল আনুমানিক ২টা ১০ মিনিটে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন-মো. শাহ আলম (৫০), পিতা: মৃত আব্দুর রশিদ, সাং ফলেশ্বর, থানা ফেনী সদর এবং মো. কামরুল ইসলাম (৩২), পিতা: আব্দুল মতিন, সাং ছাগলনাইয়া, থানা ছাগলনাইয়া ও জেলা ফেনী।

তল্লাশিকালে সিএনজির ভেতরে কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শুল্কবিহীন হোমিওপ্যাথিক ঔষধ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ