• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধা জেলা শাখায় নবনির্বাচিত সদস্য ইউসুফ মিয়া

গাইবান্ধা প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৮:৪৯ এ.এম.
মো. ইউসুফ মিয়া: ছবি-ভিওডি বাংলা

সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, (সরকারি নিবন্ধনভুক্ত সামাজিক সংগঠন) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য হিসেবে মো. ইউসুফ মিয়া মনোনীত হয়েছেন।  

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হলে এতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার এই মনোনয়নে সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সুধী মহল আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। 

নবনির্বাচিত সদস্য- মো. ইউসুফ মিয়া জানান, “এই দায়িত্ব পাওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো এবং সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো।”

উল্লেখ্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন একটি সরকারি নিবন্ধনভুক্ত সামাজিক সংগঠন, যা শিক্ষা, মানবিক সহায়তা, সমাজসেবা ও যুব উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভিওডি বাংলা/ইমন মিয়া/জা 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হালদার ডিম থেকে উৎপাদিত রেনু বিক্রি শুরু আজ
হালদার ডিম থেকে উৎপাদিত রেনু বিক্রি শুরু আজ
ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ
বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ