• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হালদার ডিম থেকে উৎপাদিত রেনু বিক্রি শুরু আজ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৮:২৯ এ.এম.
হালদা নদী থেকে সংগৃহীত মা মাছের ডিম হ্যাচারিতে ফোটানোর পর উৎপাদিত রেনু বাজারজাত শুরু হয়েছে মঙ্গলবার: ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের হাটহাজারী অঞ্চলের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সংগৃহীত মা মাছের ডিম থেকে উৎপাদিত রেনু আজ মঙ্গলবার (৫ মে) থেকে বাজারে বিক্রি শুরু হয়েছে। চলতি মৌসুমে প্রতি কেজি রেনুর প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা, যা চাহিদা অনুযায়ী বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিম সংগ্রহকারীরা জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নদীতে প্রথমবার মা মাছ ডিম ছাড়ে। একই দিন বিকাল দ্বিতীয় দফা এবং রাতে তৃতীয় দফায় ডিম ছাড়ার ঘটনা ঘটে। এতে প্রথম জো বা তিথিতে উল্লেখযোগ্য পরিমাণ ডিম সংগ্রহ সম্ভব হয়।

প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। ডিম সংগ্রহে প্রায় আড়াইশ নৌকায় পাঁচ শতাধিক জেলে অংশ নেন। সংগৃহীত ডিম থেকে রেনু উৎপাদনের জন্য মদুনাঘাট, শাহ মাদারি, মাছুয়াঘোনা এবং রাউজানের মোবারকখীল ও অংকুরীঘোনা এলাকার হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন হ্যাচারিতে শতাধিক কুয়া প্রস্তুত রেখে সফলভাবে ডিম ফোটানো হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর ডিমের পরিমাণ কিছুটা কম হওয়ায় রেনু উৎপাদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ হয়েছে।

মঙ্গলবার থেকেই বাজারে রেনু সরবরাহ শুরু হচ্ছে বলে জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিম সংগ্রহকারী কামাল সওদাগর ও আশু বড়ুয়া। তিনি বলেন, প্রাথমিকভাবে দাম নির্ধারণ করা হলেও বাজারে চাহিদার ওপর ভিত্তি করে তা পরিবর্তিত হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্বোধন
ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্বোধন
গাইবান্ধা জেলা শাখায় নবনির্বাচিত সদস্য ইউসুফ মিয়া
গাইবান্ধা জেলা শাখায় নবনির্বাচিত সদস্য ইউসুফ মিয়া
ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের