• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও ঢাকায় চায়ের দোকানে বাসচালককে কুপিয়ে হত্যা

পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৬:০৬ পি.এম.
ছবি : সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।  আগামীকাল মঙ্গলবার (৫ মে) বেলা ২টায় বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বেইজিং সফরে যাচ্ছেন।

জানা গেছে, ৫ই মে শুরু হওয়া এই সফর শেষ হবে ৭ই মে।  পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ড. খলিলের প্রথম চীন সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেইজিং সফর করেছিলেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ড. খলিলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিষেশজ্ঞরা। 

চব্বিশের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি দল চীন যাচ্ছেন। এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর হিসেবে প্রথম কোন দেশের অতিথি হবেন তা এই সফরের পরই নির্ধারিত হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন তিন মন্ত্রী
তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন তিন মন্ত্রী