• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ১১:০২ এ.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা মরদেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

রোববার (৩ এপ্রিল) রাতে দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান ওসি।

ভিওডি বাংলা/বিন্দু

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ