টপ নিউজ
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
৪ মে ২০২৬, ০৯:২০ এ.এম.

ছবি: সংগৃহীত
টাঙ্গাইল-এ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৪ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও দুজন আহত হন।
পরে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/আ







