• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাউফলে বাস খাদে, নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি    ৪ মে ২০২৬, ০৩:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’-এর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান স্বপন বলেন, অনেক সময় বাসের নিচের অংশে অতিরিক্ত মালামাল বহন করা হয়, যা গাড়ির ভারসাম্য নষ্ট করে। তার মতে, অতিরিক্ত মালামাল ও উচ্চগতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এছাড়া কয়েকজন যাত্রীর কাছ থেকে জানা গেছে, বাসচালক দুর্ঘটনার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। নিহতের পাশাপাশি আরও একজন গুরুতর আহত হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটোয়ারীতে ইয়াবাসহ গ্রেফতার ২
আটোয়ারীতে ইয়াবাসহ গ্রেফতার ২
‘একজন আইনজীবীকে সব বিষয়ে ধারণা রাখতে হবে’
এমপি মিলন ‘একজন আইনজীবীকে সব বিষয়ে ধারণা রাখতে হবে’
রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার