• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ না পেয়ে লাইভে কাঁদলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৯:০৫ পি.এম.
মো. জাহিদ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটে পদ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন আগের কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদ। এবারও কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন এমন আশা ছিল তার।

শনিবার (২ মে) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। 

কমিটি গঠনের পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আগের কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তিনি দাবি করেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাকে মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

মো. জাহিদ মোবাইলে বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে থেকেছি, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি জানি না, আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, মামলা দায়ের
গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, মামলা দায়ের
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে
তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে