• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানি তেল ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা: পাল্টা পদক্ষেপ চীনের

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মে ২০২৬, ০৫:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের তেল কেনার অভিযোগে বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় চীন এ পদক্ষেপকে অন্য দেশের ওপর নিজেদের আইন চাপিয়ে দেওয়ার অন্যায্য চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

একই সঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে একটি প্রতিরোধমূলক আদেশ জারি করেছে।

ইরান থেকে তেল কেনার অভিযোগে যে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলোর নাম দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—

হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি
শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ
হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ
শওগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল
শানডং শেংক্সিং কেমিক্যাল

তবে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের জারি করা আদেশ কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সূত্র: আল–জাজিরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্পের মাত্রা পরিমাপ
ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প, আফটারশকের সতর্কতা
বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
রাম মন্দির
রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে বিতর্ক