• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সিলেটে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১২:২৭ পি.এম.
সিলেটের চাঁদনী ঘাট এলাকায় সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী: ছবি : সংগৃহীত

সিলেটে একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি সুধী সমাবেশে যোগ দেন।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরের চাঁদনী ঘাট এলাকায় এই সুধী সমাবেশ শুরু হয়। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এতে অংশ নেন। সমাবেশে উন্নয়ন পরিকল্পনা, নগর ব্যবস্থাপনা ও সিলেটের অবকাঠামোগত অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং দেশের শান্তি ও উন্নয়ন কামনায় দোয়া করেন।

সুধী সমাবেশ শেষে তার কর্মসূচি অনুযায়ী সিলেটের কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তীতে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকাল ৩টায় তিনি সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন। জেলা পর্যায়ের শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা দলীয় নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে পরিচিত।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক