• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১১:০৯ এ.এম.
বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পৌঁছে শাহজালাল (রহ.) মাজারের পথে প্রধানমন্ত্রী : ছবি : সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকালেই তার এই সফর শুরু হয়, যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সিলেট সফর হিসেবে গুরুত্ব পাচ্ছে।

সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা দিয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি মাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটে পৌঁছেই প্রধানমন্ত্রী শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করছেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফর, যা রাজনৈতিক ও উন্নয়ন উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ আয়োজনে তরুণদের অংশগ্রহণ বাড়বে এবং ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক