• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের বড় জয়, বিপর্যয়ে জামায়াতপন্থীরা

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১২:৫০ এ.এম.
ছবি : সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। একটি পদেও জয় পায়নি জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।

শুক্রবার (১ মে) রাত ১০টায় নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

অ্যাড. রায়হান মোর্শেদ বলেন, ঢাকা বারে প্রথম দিন ২ হাজার ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার ভোট দিয়েছেন ৪ হাজার ৪১০ জন। দুদিনে ৭ হাজার ১৬৯ জন ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনপি থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক।

কার্যকরী সদস্য পদে বিজয়ীরা হলেন- এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল