• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে ইতালির সঙ্গে আলোচনা

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৭:৪৭ এ.এম.
ছবি : সংগৃহীত

রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক সম্প্রতি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন-বিষয়ক মহাপরিচালক সিলভিয়া লিমোনচিনির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে দু’দেশের মধ্যে অভিবাসন কাঠামোর আওতায় চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রো‌মের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ২০২২-২৩ সালের ফ্লাসি ডিক্রির আওতায় স্পনসরড কর্মভিসায় ইতালিতে আগত বাংলাদেশি শ্রমিকদের বৈধতার বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। 

তিনি জানান, মূল স্পন্সরদের খুঁজে না পাওয়ায় এবং কিছু ক্ষেত্রে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাংলাদেশি কর্মীরা স্টে পারমিট প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা এবং অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূত তাদের একটি তালিকা মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন।

মহাপরিচালক সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের সমস্যা নিরসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী