• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অতিরিক্ত সচিবদের ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক

   ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যয় কমাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অতিরিক্ত সচিব-সমমর্যাদার কর্মকর্তা এবং তাদের নিচের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিমানের ‘বিজনেস ক্লাসে’ যাতায়াত করতে পারবেন না। বাধ্যতামূলকভাবে ‘ইকোনমি ক্লাস’ বা সুলভ শ্রেণিতে ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে অতিরিক্ত সচিব, সমমর্যাদার সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সব কর্মকর্তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। আকাশপথে বিদেশ ভ্রমণের সময় তারা এখন থেকে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সাধারণ ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১২ সালের জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, আর্থিক ব্যয় সংকোচনের জন্য অতিরিক্ত সচিব/সমপর্যায়ভুক্ত সরকারি/স্বায়ত্তশাসিত/স্ব-শাসিত/সংবিধিবদ্ধ/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব এই নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক ও রাষ্ট্রপতির কার্যালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সরকারের তিন গুরুত্বপূর্ণ দপ্তরে এলো নতুন মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠান
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন