• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

স্পোর্টস ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ এ.এম.
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তার মতে, সেই সময়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।

ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে তিনি ভুল হিসেবে দেখছেন।

সাকিব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি।’

তার মতে, এমন বৈশ্বিক আসরে না খেলা শুধু দলের জন্যই নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও বড় হতাশার বিষয়।

ক্রিকেট যে দেশের মানুষের আবেগের জায়গা, সেখানে বিশ্বকাপ মিস করা বড় ক্ষতি বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি।

বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপে আমাদের দেশের খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’

এদিকে বর্তমান দল নিয়ে আশাবাদও প্রকাশ করেছেন সাকিব। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এখনকার দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছে।

সাকিব বলেন, ‘আমি মনে করি দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে হারাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তারা ভালো দল। আগে ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করে। আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। আমি কারও নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ খেলোয়াড় সম্ভাবনাময়। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি আমাদের ভালো ভবিষ্যৎ আছে।’

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার