• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

নুরুল হক নুর

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের সঙ্গে পরামর্শ হয়নি

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ এ.এম.
ছবি : সংগৃহীত

ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনও ধরনের আলোচনা বা তাদের কাছ থেকে কোনো পরামর্শ হয়নি বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

জাতীয় সংসদে তিনি বলেন, তিনি জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা স্বীকার করেন। তবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় জামায়াত বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ গ্রহণের সুযোগ হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আজকে অনেকে জুলাই নিয়ে ফায়দা লুটতে চাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, জুলাই ছিল দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। ফুটবল ম্যাচে কেউ হয়তো ৯০ মিনিটের খেলায় শেষ ৯ মিনিটে নেমে গোল দিয়ে দিতে পারে, তার মানে এই নয় যে তারাই সেরা খেলোয়াড়। যারা রাজপথে জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা কোনও কিংস পার্টি গঠনের জন্য রক্ত দেয়নি।’

শ্রমমন্ত্রী বলেন, ‘১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়গুলো ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। আন্দোলনের আট দফা কর্মসূচি আমি নিজে লিখে দিয়েছিলাম। তখন সালাউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। ১৯ জুলাই রাতে গ্রেফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমি জহির উদ্দিন স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলাপ করেছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী’ উল্লেখ করে নুর বলেন, তারেক রহমান প্রবাসে থেকেও নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ২০২২ সালে ৩১ দফার মাধ্যমে তিনি যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, আজকের সরকার সেই সংস্কারই বাস্তবায়ন করছে। তারেক রহমানের ভিশন এবং মিশন আমরা মন্ত্রীসভায় কাজ করতে গিয়ে নিবিড়ভাবে অনুভব করছি।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা তর্কের খাতিরে তর্ক বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। সুরা বাকারার উদ্ধৃতি দিয়ে আমি বলব, আপনারা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবেন না এবং জেনে-শুনে সত্য গোপন করবেন না। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি।’

তিনি আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক