• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রেম করে বিয়ে

৪ মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পি.এম.
আত্মহত্যা। প্রতীকী ছবি

মোবাইল ফোনে প্রেমের পর বিয়ে, ৪ মাসের মাথায় আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার ০২ নং শিমুলবাড়ী ইউনিয়নের বানিয়াটারী (তালুক শিমুলবাড়ী) গ্রামে। বুধবার (২৯ এপ্রিল) সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শয়নকক্ষ থেকে সুমি আক্তার (২২) নামে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মংলা থানার কচুমুনিয়া গ্রামের কুদ্দুসের মেয়ে সুমি আক্তারের সাথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফেরদৌস মিয়া ওরফে মান্নানের (১৬) ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেম গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয় পরিবার তাদের বিয়ে মেনে নিলে গত ৪-৫ মাস ধরে তারা মান্নানের বাড়িতেই সংসার করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী দক্ষিণ দুয়ারী টিনের ঘরে ঘুমাতে যান। বুধবার ভোর আনুমানিক ৫টার মধ্যে কোনো এক সময়ে সুমি আক্তার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। সকাল ৮টা ৩০ মিনিটের দিকে স্বামী ফেরদৌস মিয়া ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, গত ৫-৬ দিন ধরে  ওই গৃহবধুর  সাথে ছেলের পরিবারের  পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে, যার কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে  সুমি আক্তার আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাইম  ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার