• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পি.এম.
সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী: ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণে কৃষকদের জন্য হাওরাঞ্চলের ফসলহানির শিকার তিন মাসের সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের একটি দৃষ্টি আকর্ষণমূলক বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে কলিম উদ্দিন জানান, সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রবল বর্ষণে তলিয়ে যাচ্ছে। কৃষকরা ধান কাটার মৌসুমে চরম সংকটে পড়েছেন এবং মাঠে নেমে লড়াই করে ফসল রক্ষার চেষ্টা করছেন।

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে তিন দিন আগেই সংশ্লিষ্ট তিন জেলার স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য
‘বালিশকাণ্ড’ চলবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী
‘বালিশকাণ্ড’ চলবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী
গণমাধ্যম অংশীজনদের এক মঞ্চে জড়ো করতে পেরেছি: তথ্যমন্ত্রী
গণমাধ্যম অংশীজনদের এক মঞ্চে জড়ো করতে পেরেছি: তথ্যমন্ত্রী