• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ এ.এম.
হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক ও একাধিক কর্মসূচির প্রসঙ্গ টেনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না-এ বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে সম্পূর্ণ একমত।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি, যেখানে ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন।  

ট্রাম্প বলেন, বর্তমান প্রশাসন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির দিকে নিয়ে কাজ করছে এবং পরিস্থিতি এখন ‘খুবই ইতিবাচক’ অবস্থায় রয়েছে। ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত।”

হোয়াইট হাউসের নৈশভোজে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। ট্রাম্প যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা চার্লস যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারত্বকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আগের যেকোনো সময়ের তুলনায় ‘বেশি গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিনি রাজপরিবারের ১৯তম শাসক হিসেবে যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করেন।

চার্লস আরও বলেন, “তাই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি গভীর সম্মান নিয়ে আমি আজ এখানে এসেছি। এটি এমন একটি জায়গা, যেখানে যুক্তরাষ্ট্রের সব মানুষের কথা তুলে ধরা হয় এবং তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!