• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মেহেন্দীগঞ্জে বজ্রপাতে শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী আহত

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষক ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চরএকরিয়া ও আলীমাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, অধিকাংশই এখন শঙ্কামুক্ত।

স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রসহ ঝড় শুরু হলে চরএকরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রবল শব্দে বজ্রপাত হয়।

আকস্মিক এই ঘটনায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তারা দৌড়াদৌড়ি শুরু করে এবং অনেকেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।

এ ঘটনায় ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ অন্তত আটজন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সপ্তম শ্রেণির জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, অষ্টম শ্রেণির মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।

একই সময়ে পার্শ্ববর্তী আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে আরও আট শিক্ষার্থী আহত হয় বলে জানান বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দে পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন ফকির জানান, বজ্রপাতের শব্দ এতটাই তীব্র ছিল যে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে। অনেকেই আতঙ্কে অচেতন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের জানান, দাদপুর বিদ্যালয় থেকে আহত আটজন শিক্ষার্থী হাসপাতালে আনা হয়েছিল। তবে কেউ গুরুতর আহত নয়। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তারা এখন অনেকটাই সুস্থ।

তিনি আরও বলেন, বজ্রপাতের প্রকৃত আঘাতের চেয়ে আতঙ্কের কারণেই শিক্ষার্থীরা বেশি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত চিকিৎসা দেওয়ায় বড় ধরনের কোনো জটিলতা দেখা দেয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ